দ্বিতীয় তলায় ইতিকাফকারী নামায পড়তে নিচ তলায় নামতে পারবে কি?

প্রশ্ন

From: Habibur Rahman
বিষয়ঃ ইতেকাফ ও মসজিদের সীমা

মসজিদের দোতলা থেকে একতলায় নামতে হলে মসজিদের বাইরে দিয়ে নামতে হয়। দোতলায় এতেকাফকারীরা জামাতে শরিক হবার জন্য একতলায় আসলে এতেকাফের কোনো ক্ষতি হবে কিনা?

উত্তর

بسم الله الرحمن الرحيم

 

নামায পড়ার জন্য নিচ তলায় আসতে পারবে। তবে সিড়িতে সময় নষ্ট করতে পারবে না। দ্রুত নিচে নেমে যাবে। আবার প্রয়োজন শেষে দ্রুত আপন স্থানে চলে যাবে।

وَلَوْ صَعِدَ الْمِئْذَنَةَ لَمْ يَفْسُدْ اعْتِكَافُهُ بِلَا خِلَافٍ، وَإِنْ كَانَ بَابُ الْمِئْذَنَةِ خَارِجَ الْمَسْجِدِ كَذَا فِي الْبَدَائِعِ وَالْمُؤَذِّنُ وَغَيْرُهُ فِيهِ سَوَاءٌ هُوَ الصَّحِيحُ هَكَذَا فِي الْخُلَاصَةِ وَفَتَاوَى قَاضِي خَانْ (الفتاوى الهندية، كتاب الصوم، الباب السابع فى الاعتكاف-1/212، البحر الرائق-2/303، رد المحتار-3/435-436

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

0Shares

আরও জানুন

শীতের কারণে ফরজ গোসল না করে তায়াম্মুম করে নামায পড়া যাবে কি?

প্রশ্ন আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হল , ফজরের নামাজের আগে আমার গোসল করা ফরজ হয়েছে। …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস