প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / পুরুষের জন্য কোন ধরণের আংটি ব্যবহার জায়েজ? রূপার আংটি হলে কতটুকু ওজনের হতে পারবে?

পুরুষের জন্য কোন ধরণের আংটি ব্যবহার জায়েজ? রূপার আংটি হলে কতটুকু ওজনের হতে পারবে?

প্রশ্ন

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

সম্মানিত মুফতি সাহেব পুরুষ মানুষ কিরকম আংটি ব্যবহার করতে পারবেন।

যদি রুপার আংটি ব্যবহার করেন তো কতটুকু ওজন হইতে হবে। আর যদি এর সাথে পাথর যোগ করেন তাহলে পাথরসহ কতটুকু ওজন হইতে হবে। নাকি পাথরের ওজন ধরতে হবে না।

যদি পাথর ব্যবহার করেন তাহলে কি রকম পাথর ব্যবহার করতে পারবেন।

এবং আংটির মধ্যে ডায়মন্ড ব্যবহার করিতে পারিবেন কিনা।

যদি ব্যবহার করিতে পারেন তাহলে কতটুকু ওজনের রুপা ও কতটুকু ওজনের ডায়মন্ড ব্যবহার করতে পারবেন।

পরিশেষে জানতে চাই আংটি পরা পুরুষের জন্য সুন্নত কি না।

কোরআন সুন্নাহ এর সঠিক সমাধান দিয়ে উপকৃত করবেন।

জাযাকাল্লাহু খায়ের।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

সাড়ে চার গ্রামের কম ওজনের রূপার আংটি পুরুষের জন্য জায়েজ।

অন্য কোন ধাতুর মিক্সার থাকলেও যদি তা মূলত রূপার আংটি হয়, অর্থাৎ রূপার দ্বারা পূর্ণ প্রলেপ থাকে, তাহলে ব্যবহারে কোন সমস্যা নেই।

তবে রূপার পরিমাণ এক মিসকাল তথা সাড়ে চার গ্রামের বেশি হতে পারবে না। বেশি হলে তা ব্যবহার করা জায়েজ হবে না। [তুহফাতুল আলমায়ী-৫/১০৮]

রূপার সাথে ব্যবহৃত অন্য কোন ধাতুর পরিমাণ বিবেচ্য নয়। বরং ওজনে বিবেচ্য হলো রূপার পরিমাণ।

পুরুষের জন্য রূপার আংটি ছাড়া অন্য কোন ধাতুর আংটি পরিধান করা জায়েজ নয়। সেটি পাথর হোক, বা ডায়মন্ড, হীরা যাই হোক না।

অন্য কোন ধাতুর আংটি ব্যবহার জায়েজ নয়।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি পরিধান করতেন। সেই হিসেবে আংটি ব্যবহার করা জায়েজ আছে। সুন্নতে জায়েদা বলা যায়। 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلًا، جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ خَاتَمٌ مِنْ شَبَهٍ، فَقَالَ لَهُ: «مَا لِي أَجِدُ مِنْكَ رِيحَ الْأَصْنَامِ» فَطَرَحَهُ، ثُمَّ جَاءَ وَعَلَيْهِ خَاتَمٌ مِنْ حَدِيدٍ، فَقَالَ: مَا لِي أَرَى عَلَيْكَ حِلْيَةَ أَهْلِ النَّارِ فَطَرَحَهُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مِنْ أَيِّ شَيْءٍ أَتَّخِذُهُ؟ قَالَ: «اتَّخِذْهُ مِنْ وَرِقٍ، وَلَا تُتِمَّهُ مِثْقَالًا

আব্দুল্লাহ ইবনু বুরাইদাহ (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। একদা এক ব্যক্তি পিতলের আংটি পরিহিত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এলে তিনি তাকে বলেনঃ আমি তোমার কাছ থেকে মূর্তির গন্ধ পাচ্ছি কেন? এ কথা শুনে লোকটি আংটি ছুঁড়ে ফেলে দিলো। অতঃপর সে একটি লোহার আংটি পরে এলে তিনি বলেনঃ আমি তোমার নিকট জাহান্নামীদের অলংকার দেখছি কেন? লোকটি এটিও ছুঁড়ে ফেলে দিলো। লোকটি বললো, হে আল্লাহর রাসূল! তাহলে কিসের আংটি ব্যবহার করবো? তিনি বলেনঃ রূপার আংটি ব্যবহার করো, তবে তা যেন এক মিসকাল এর অধিক না হয়। [সুনানে আবূ দাউদ-২/৫৮০, হাদীস নং-৪২২৩,সুনানে নাসায়ী-২/২৪৫, হাদীস নং-৫১৯৫, জামে তিরমিজী, হাদীস নং-১৭৮৫]

أَبُو ذُبَابٍ، عَنْ جَدِّهِ، قَالَ: كَانَ خَاتَمُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ حَدِيدٍ مَلْوِيٌّ عَلَيْهِ فِضَّةٌ، قَالَ: فَرُبَّمَا كَانَ فِي يَدِهِ، قَالَ: وَكَانَ الْمُعَيْقِيبُ عَلَى خَاتَمِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

আবূ জুবাব (রাঃ) তার দাদার সূত্রে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আংটি রূপা মিশ্রিত লোহা দিয়ে তৈরী ছিল। রাবী বলেনঃ এটি কোন কোন সময় তাঁর হাতে থাকতো এবং কখনো কখনো তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আংটির সংরক্ষক মুআয়কীব (রাঃ) এর কাছে থাকতো। [সুনানে আবূ দাউদ, হাদীস নং-৪২২৪, ইফাবা-৪১৭৬]

وفي الخجندي التختم بالحديد والصفر والنحاس والرصاص مكروه للرجال والنساء جميعا…ولا بأس بأن يتخذ خاتم حديد قد لوي عليه فضة أو ألبس بفضة حتى لا يرى كذا في المحيط (الفتاوى الهندية-5/335)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

যিনাকারী ব্যক্তির সতী মহিলাকে বিবাহ করতে পারবে?

প্রশ্ন জিনাকারী/সমকামী গুনাহকারী ব্যক্তি যদি দ্বীনের বুঝ না থাকার কারণে যদি তওবা না করে কোন …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস