প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / বায়ূ বের হবার সন্দেহ হলেই কি অযু চলে গেছে বলে ধর্তব্য হবে?

বায়ূ বের হবার সন্দেহ হলেই কি অযু চলে গেছে বলে ধর্তব্য হবে?

প্রশ্ন

আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

অসুস্থতার কারণে বসে নামাজ পড়তে হয় আর এর জন্য বায়ুর বেগ থাকে নামাজের সময় এমনকি অযু করতে গেলেও,তায়াম্মুমের সময়েও।

আমি মাসালাগত ভাবে মাজুর হিসেবে নিজেকে খুঁজে পেয়েছি।

তবে ইদানীং সন্দেহ হচ্ছে নামাজের মধ্যে আমি ইচ্ছাকৃত ভাবে অযু ভাঙ্গছি কিনা কারণ নামাজের মধ্যে বায়ুর বেগ বেড়ে যায় সূরা পাঠের সময় প্রেশারের কারণে।

মাঝে মাঝে বায়ুর বেগ থাকলে মনে হয় শরীর থেকে বের করে দিতে চাচ্ছে তাই আমি কী ইচ্ছাকৃত ভাবে করেছি কীনা?

এর জন্য এক নামাজ কয়েকবার আদায় করি তায়াম্মুম করে। তবুও সেইম সমস্যা প্রতিনিয়ত হয়।  

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

আপনার যেহেতু বাতকর্ম বিষয়ে ওয়াসওয়াসার সমস্যা নেই।

তাই যতক্ষণ না আওয়াজ শোনা যাবে, কিংবা গন্ধ আসবে, ততক্ষণ বায়ূ বের হয়নি বলে ধর্তব্য হবে।

তাই এই দু’টি বিষয় না হওয়া পর্যন্ত অযু আছে বলে মনে করে নামায বা অন্যান্য ইবাদত করবেন।

কোন সমস্যা নেই।

أَنَّ مُحَمَّدَ بْنَ عَمْرِو بْنِ عَطَاءٍ حَدَّثَهُ قَالَ رَأَيْتُ السَّائِبَ يَشُمُّ ثَوْبَهُ فَقُلْتُ لَهُ مِمَّ ذَاكَ فَقَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا وُضُوءَ إِلَّا مِنْ رِيحٍ أَوْ سَمَاعٍ (مسند احمد، رقم-15506، سنن ابن ماجه، رقم-512، مصنف ابن ابى شيبة، رقم-7998)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

যিনাকারী ব্যক্তির সতী মহিলাকে বিবাহ করতে পারবে?

প্রশ্ন জিনাকারী/সমকামী গুনাহকারী ব্যক্তি যদি দ্বীনের বুঝ না থাকার কারণে যদি তওবা না করে কোন …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস