প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / “তোমার একাউন্টে যে টাকা আছে তা তোমার থাকলো” বলার দ্বারা কি স্ত্রীর উপর তালাক পতিত হয়?

“তোমার একাউন্টে যে টাকা আছে তা তোমার থাকলো” বলার দ্বারা কি স্ত্রীর উপর তালাক পতিত হয়?

প্রশ্ন

জনাব,

আমি আমার ফ্যামিলি নিয়ে ঢাকাতে থাকি। ঈদের ছুটিতে শ্বশুর বাড়ীতে থাকা অবস্থায় একদিন আমার স্ত্রীর সাথে একটি বিষয় নিয়ে খুব ঝগড়া হয়।

কারনটি ছিল, আমার বড় ভাই তাকে নিয়ে একটি খারাপ কথা বলেছিল।

সে আমাকে বলে যে, আমি যদি আমার বড় ভাইকে ফোন করে এর কারন জিজ্ঞাসা না কারি, তাহলে সে এখন আমার সাথে ঢাকা যাবো না।

আমি বলি যে, আমি এখন ফোন করতে পারবো না । 

রাগা রাগীর এক পর্যায়ে আমি বলি যে, তুমি থাকতে চাইলে থাক। তোমার একাউন্টে যে টাকা আছে, তা তোমার থাকলো এবং বলো তোমাকে মাসে কত টাকা পাঠাতে হবে আমি তা পাঠিয়ে দেব। 

“তোমার একাউন্টে যে টাকা আছে তা তোমার থাকলো” এই কথার বলার সময় আমার মনের হালত ছিল যে, আমার স্ত্রী হয়ত মনে করবে যে, আমি বুঝি তাকে একবারে থাকার কথা বলছি এবং এতে সে ভীত হবে।

এই কথা বলার সময় আমি মনে কোন খারাপ নিয়ত করিনি।

যাহোক পরে  সে আমার সাথে তার পরের দিন ঢাকায় চলে আসে।

এই ঘটনার দ্বারা কি তালাক স্বাবস্ত হয়?

দয়া করে দ্রুত জানাবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

না, উপরোক্ত কথোপকথন দ্বারা কোন তালাক পতিত হয়নি।

কারণ এখানে তালাক পতিত হবার মতো কথাই উদ্ধৃত হয়নি।

وركنه لفظ مخصوص، هو ما جعل دلالة على معنى الطلاق من صريح أو كناية (رد المحتار، زكريا-4/431، كرتاشى-3/230)

أَمَّا تَفْسِيرُهُ شَرْعًا فَهُوَ رَفْعُ قَيْدِ النِّكَاحِ حَالًا أَوْ مَآلًا بِلَفْظٍ مَخْصُوصٍ كَذَا فِي الْبَحْرِ الرَّائِقِ، وَأَمَّا رُكْنُهُ فَقَوْلُهُ: أَنْتِ طَالِقٌ. وَنَحْوُهُ كَذَا فِي الْكَافِي (الفتاوى الهندية-1/348، جديد-1/415)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

সফরকালীন ইশার সময় হবার আগে ইশার নামায পড়া যাবে কি?

প্রশ্ন আসসালামু আলাইকুম, ক্যালেন্ডার অনুযায়ী ইশার ওয়াক্ত শুরু ৮ঃ০২ মিনিটে। ঈদের সময় সফরে যাচ্ছি, ঢাকার …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস