প্রশ্ন
আসসালামু আলাইকুম, ক্যালেন্ডার অনুযায়ী ইশার ওয়াক্ত শুরু ৮ঃ০২ মিনিটে।
ঈদের সময় সফরে যাচ্ছি, ঢাকার কমলাপুর থেকে ট্রেন ছাড়বে ৮ঃ০০ টায়, ৭ঃ৩০ এর দিকে কমলাপুরে ইশা পড়ে নেয়া যাবে?
ট্রেনে নামাজ ঘর থাকলেও সেটি সহ অন্যান্য সব যায়গা মাশাআল্লাহ পরিপূর্ণ হয়ে যায়।
মুহাম্মাদ
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সময় হবার আগে নামায পড়লে সেই নামায আদায় হয় না। তাই সাড়ে সাতটায় নামায পড়লে ইশা আদায় হবে না। সময় হবার পরই পড়তে হবে।
إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا [٤:١٠٣
নিশ্চয় নামায মুসলমানদের উপর ফরয নির্দিষ্ট সময়ের মধ্যে। [সূরা নিসা-১০৩]
ابداء وقت العشاء والوتر منه اى من غروب الشفق إلى قبيل طلوع الصبح الصادق لإجماع السلف (الدر المختار مع رد المحتار، زكريا-2/18، هداية-1/82)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।
উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।
ইমেইল– [email protected]
আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস Ahle Haq Media
