প্রচ্ছদ / খিলাফত/ইসলামী রাষ্ট্রনীতি / গণতন্ত্র কুফরী হলে নির্বাচন করে সরকার গঠন করাও কি কুফরী?

গণতন্ত্র কুফরী হলে নির্বাচন করে সরকার গঠন করাও কি কুফরী?

প্রশ্ন

আসসালামু আলাইকুম!

আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল আরিফী

ঠিকানা: সিও অফিস,পশ্চিম মেড্ডা, ব্রাহ্মণবাড়িয়া।

প্রশ্ন:

আপনারা এই মিডিয়াতে পূর্বে লিখেছেন যে গণতন্ত্র কুফরি মতবাদ বা হারাম।

আমার প্রশ্ন হলো গণতন্ত্র হারাম হলে! এই যে ইলেকশন বা নির্বাচন করে সরকার গঠন করা হয় নিশ্চয় এই পদ্ধতিগুলিও হারাম? যদি হারাম হয়ে থাকে তাহলে এই সরকারের নেতৃত্বগ্রহণ করা যাবে?

যদি না যায় তাহলে কওমিরা কেন এই অবৈধ সরকার থেকে সনদ নিল?? — খুবই শিঘ্রই উত্তর টা আশা করছি।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

আধুনিক গণতন্ত্র অনেক কারণেই হারাম।

মানুষই ক্ষমতার উৎস। অধিকাংশ মানুষ রাজি হলে কুরআন ও সুন্নাহ বিরোধী আইন করার ক্ষমতা রাখে আধুনিক গণতান্ত্রিক পদ্ধতিতে। ইউরোপী গণতন্ত্রে জনগণের ধর্মীয় বিশ্বাসকে রাজনীতি থেকে আলাদা সাব্যস্ত করা হয়। ইত্যাদি কারণে গণতন্ত্র কুফরী মতবাদ।

তবে নির্বাচন করে সরকার গঠন করাকে পুরোপুরি হারাম বলার সুযোগ নেই।

কারণ, ইসলামে জমহুর তথা অধিকাংশ সাধারণ মানুষের মত গ্রহণ একেবারে মূল্যহীন নয়। বিভিন্ন ক্ষেত্রে সংখ্যাগরিষ্ট জনমতও গ্রহণযোগ্য।

বিশেষ করে ‘আরিফুল কওম’ বা জনপ্রতিনিধি নির্বাচনে অধিকাংশ মানুষের মত গুরুত্বপূর্ণ। হুনাইন যুদ্ধের পর হাওয়াজিন গোত্র থেকে প্রাপ্ত গনিমত ফেরত প্রদানের ক্ষেত্রে ‘আরীফুল কওম’ এর মাধ্যমে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনমত যাচাই করেছিলেন।

যদিও সরকার প্রধান নির্বাচনের ক্ষেত্রে সব জনগণের মত যাচাই না করে বরং দেশের গ্রহণযোগ্য জ্ঞানী, আলেম উলামা, শিক্ষাবিদ, শাস্ত্রবিদ, বিভিন্ন বাহিনী প্রধান ও জনপ্রতিনিধির মত অনুযায়ী হওয়া ইসলামে কাম্য।

সুতরাং নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে সরকার গঠন করাকে পুরোপুরি ইসলাম বহির্ভূত হারাম বলার সুযোগ নেই।

সরকারের কুফরী কার্যক্রম, বা কুফরী আকীদা সম্পন্ন বক্তব্যকে অস্বিকার করে, নিজের সক্ষমতা অনুপাতে প্রতিবাদ করে বৈধ ও জায়েজ বিষয়ে সরকারকে সাপোর্ট করা ইসলামবিরোধী নয়।

আশা করি আপনার প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছেন।

الذى يتبين من دراسة احكام السياسة الشرعية، وما ورد فى القرآن والسنة فى هذا المجال، ان الاسلام لم يحدد شكلا خاصا للحكومة، …. ولا عين لها منهجا خاصا بجميع تفاصيله الجزية، وانما شرع لنا أصولا، ومبادئ، وأحكاما لابد من رعايتها والمحافظة عليها فى كل زمان ومكان (تكملة فتح الملهم، كتاب الامارات-3/273)

لان طاعة الإمام فيما ليس بمعصية فرض، (الدر المختار مع الشامى-6/416

وفى الشامية: طاعة الإمام فيما ليس بمعصة واجبة، (رد المحتار-3/53

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

সফরকালীন ইশার সময় হবার আগে ইশার নামায পড়া যাবে কি?

প্রশ্ন আসসালামু আলাইকুম, ক্যালেন্ডার অনুযায়ী ইশার ওয়াক্ত শুরু ৮ঃ০২ মিনিটে। ঈদের সময় সফরে যাচ্ছি, ঢাকার …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস