কয় তালাক দিয়েছে মনে করতে না পারলে কয়টি তালাক পতিত হয়েছে বলে ধর্তব্য হবে?

প্রশ্ন

তালাক দিয়েছে বেশ অনেক দিন হয়ে গেছে। ভুলে গেছে স্ত্রীকে কয় তালাক দিয়েছে। তাহলে কয় তালাক বলে গণ্য হবে? দয়া করে জানালে কৃতজ্ঞ হবো।

উত্তর

بسم الله الرحمن الرحيم

যদি সংখ্যা মনে না আসে। তাহলে প্রবল ধারণা যা হবে সেটি পতিত হয়েছে বলে ধর্তব্য হবে। যদি কোনটিই প্রবল ধারণা না হয়, তাহলে সর্বনিম্ন তালাক পতিত হয়েছে বলে ধর্তব্য হবে।

যেমন দুই দিয়েছে না তিন দিয়েছে? সন্দেহ হয়ে গেছে। এক্ষেত্রে দুই তালাক বলে গণ্য হবে। আর যদি এক বা দুইয়ের মাঝে সন্দেহ হয়, তাহলে এক তালাক বলে গণ্য হবে। আর যদি কোনটিই মনে না হয়, সেই সাথে প্রবল ধারণাও মনে না আসে, তাহলে এক তালাক বলে গণ্য হবে।

ولو شك أطلق واحدة أو أكثر بنى على الأقل، وفى الشامية: بنى على الأقل أى كما ذكره الاسبجابى، الا أن يستيقن بالأكثر أو يكون أكبر ظنه، (الدر المختار مع رد المحتار، كتاب الطلاق، باب الصريح-3/283، سعيد)

شك الوزج لا يخلو اما أن وقع فى أصل التطليق أطلقها أم لا؟……وان وقع فى القدر يحكم بالأقل لأنه متيقن به وفى الزيادة شك، (بدائع الصنائع، كتاب الطلاق، فصل فى الرسالة فى الطلاق-3/126، سعيد)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

0Shares

আরও জানুন

‘সংসার করতে চাইলে ফোন দিবে না’ বলার পর ফোন দিলে কি তালাক হবে?

প্রশ্ন আসসালামু আলাইকুম, একদিন আমার স্ত্রী এমন একটা কাজ করল যা আরেকটু হলে হিজাব লংঘনের …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস