প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
মুহতারাম! আমাদের দেশে গর্ভবতী মহিলারা হাস-মুরগী জবাই করতে গেলে মুরুব্বিরা কুলক্ষণ বলেন। এমনকি তারা বাচ্চার ক্ষতি হবে এবং মায়ের ও ক্ষতি হবে বলে মন্তব্য করেন।
এব্যাপারে বিস্তারিত জানতে চাই।
শেখ মিরাজুল ইসলাম
শেখপাড়া, বাবুরহাট, নাজিরপুর, পিরোজপুর
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
গর্ভবতী মহিলার জন্য হাঁস মুরগী জবাই করাকে কুলক্ষণ মনে করা একটি কুসংস্কারচ্ছন্ন মানসিকতা।
গর্ভবতী মহিলা যদি সঠিকভাবে হাঁস মুরগী জবাই করতে পারে, তাহলে এতে শরয়ী কোন বিধিনিষেধ নেই।
এ কারণে পেটের বাচ্চার ক্ষতি হবার বিশ্বাস করা জায়েজ নেই।
عن ابن كعب بن مالك عن أبيه رضى الله عنه أن المرأة ذبحت شاة بحجر، فسئل النبى صلى الله عليه وسلم عن ذلك فأمر بأكلها (صحيح البخارى-2/827)
عن جابر رضى الله عنه أن النبى صلى الله عليه وسلم رخص فى ذبيحة المرأة (السنن الكبرى للبيهقى-14/217، المصنف لعبد الرزاق-4/482، رقم-8552)
ولو الذابح مجنونا أو امرأة أو صبيا يعقل التسمية والذبح ويقدر (الدر المختار مع رد المحتار، زكريا-9/430، البحر الرائق، زكريا-8/305)
عن المسيب بن رافع أن أبا موسى كان يأمر بناته أن يذبحن نسائك من بأيديهن (إعلاء السنن-17/277)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com
আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস Ahle Haq Media
