প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / সূরা হা মীম সাজদা তিলাওয়াতের সময় يُوقِنُونَ এর স্থলে يجحدون পড়লে নামায হবে কি?

সূরা হা মীম সাজদা তিলাওয়াতের সময় يُوقِنُونَ এর স্থলে يجحدون পড়লে নামায হবে কি?

প্রশ্ন

মাননীয় মুফতি সাহেব।

কয়েকদিন আগে আমাদের মাদরাসার এক হাফেজ সাহেব এশার নামাজ পড়াইতেছিল, আর সে নামাজে সুরায়ে সাজদা তেলাওয়াত করতে ছিল।

যখন তিনি

وَجَعَلْنَا مِنْهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا لَمَّا صَبَرُوا وَكَانُوا بِآيَاتِنَا يُوقِنُونَ ﴿السجدة: ٢٤

আয়াতটি পড়ার সময় يُوقِنُونَ  এর স্থলে يجحدون পড়ে।

এখন আমার জানার বিষয় হলো: এভাবে পড়ার কারণে নামাজ হবে কি না?

উত্তর

بسم الله الرحمن الرحيم

না, নামায হবে না। উক্ত নামায পুনরায় পড়তে হবে। কারণ মারাত্মকভাবে অর্থের বিকৃতি ঘটেছে।

فإن أخطأ بذكر كلمة مكان كلمة….. وإن كانت مخالفة…. أو ختم آية الرحمة بآية العذاب أو على العكس، قال عامة المشائخ رحمهم الله تعالى تفسد صلاته (قاضيخان على هامش الهندية-1/153، جديد-1/96)

وإن كان اختلافا متباعدا نحو أن يختم آية الرحمة بآية العذاب أو آية العذاب بآية الرحمة… فعلى قول أبى حنيفة ومحمد تفسد صلاته (الفتاوى التاتارخانية-2/96، رقم-1843، المحيط البرهانى-2/67، رقم-1255، الفتاوى الهندية-1/81)

الأصل فيما إذا ذكر حرفا مكان حرف وغير المعنى، إن امكن الفصل بينهما بلا مشقة تفسد (رد المحتار، زكريا-2/396)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

অশান্তিময় পরিবারে শান্তি আসবে যেভাবে

প্রশ্নঃ আসসালামু আলাইকুম। হুজুর আমার স্বামী আমাকে অনেক সন্দেহ করে। ছোট ছোট বিষয়ে আমাদের মাঝে …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস