WI-FI ভাড়া দিয়ে টাকা আয় করার হুকুম কী?

প্রশ্ন

মোহাম্মদ জোনায়েদ
নারায়ণগঞ্জ
আসসালামু আলাইকুম
হযরত  WI-FI ভাড়া দিয়ে টাকা আয় করা বিষয়ে পবিত্র শরীআতের হুকুম কি?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

ইন্টারনেট কানেকশন একটি পণ্যের মত। যা নির্দিষ্ট মূল্য দিয়ে ক্রয় করার মাধ্যমে ব্যক্তি মালিক হয়। মালিকানা প্রাপ্ত হবার পর মালিক ব্যক্তি তা ব্যবহারও করতে পারে, তা বিক্রিও করে দিতে পারে। কিংবা ভাড়াও দিতে পারে। সেই হিসেবে ওয়াইফাই সুবিধা দিয়ে টাকা আয় করাও বৈধ হবে বলেই মনে হয়। নাজায়েজের কোন কারণ বুঝে আসছে না।

فى البيضاوى- والمالك هو المتصرف فى الأعيان  المملوكة كيف شاء الخ (تفسير بيضاوى، سورة الفاتحة- 1/7

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

0Shares

আরও জানুন

শীতের কারণে ফরজ গোসল না করে তায়াম্মুম করে নামায পড়া যাবে কি?

প্রশ্ন আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হল , ফজরের নামাজের আগে আমার গোসল করা ফরজ হয়েছে। …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস