বাংলাদেশীদের সৌদির সাথে ঈদ করার হুকুম কী?

প্রশ্ন

আচ্ছালামুআলাইকুম,

জনাব,

আমি জানতে চাই যে, বাংলাদেশের অনেক এলাকায় সৌদি আরবদের সাথে নামাজ পড়া হয়। আবার আমরা বেশির ভাগ মুসল্লি পরের দিন ঈদের দিন পড়ে থাকি। আসলে আমার জানার ইচ্ছা হলো। কোনটি সঠিক হবে? বিস্তারিত জানালে ভাল হয়।

মোঃ গোলাম রাশেদুন্নবী (সোহেল)

জেলা: জয়পুরহাট।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

প্রত্যেক এলাকায় ইবাদতের মূল ভিত্তি হল, উক্ত এলাকার স্থানীয় সময়। দূরবর্তী এলাকার সময় নয়। তাই বাংলাদেশের যখন রমজান মাসের চাঁদ দেখা যাবে, তখন থেকে বাংলাদেশে রমজান শুরু হয়েছে বলে ধর্তব্য হবে। আর যখন বাংলাদেশের ভৌগলিক এলাকায় শাওয়ালের চাঁদ দেখা যাবে, তার পরদিন বাংলাদেশে ঈদ করতে হবে। উদয়াচলের ভিন্ন এলাকার চাঁদ দেখা না দেখার উপর নির্ভরশীল হবে না বাংলাদেশ।

তাই যারা সৌদির সময়ের সাথে মিল রেখে রোযা ও ঈদ করে থাকেন, তারা ভুল করেন। এটি গুরুতর অন্যায়। এ থেকে বিরত থাকা প্রতিটি মুমিন মুসলমানদের দায়িত্ব।

বিস্তারিত জানতে হলে পড়ুন-

সারা পৃথিবীতে একই সময়ে ঈদঃ দাবী ও বাস্তবতা

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– কাসিমুল উলুম আলইসলামিয়া, আমীনবাজার ঢাকা।

মুহাদ্দিস– মাদরাসা উবাদা ইবনুল জাররাহ, ভাটারা ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

0Shares

আরও জানুন

‘সংসার করতে চাইলে ফোন দিবে না’ বলার পর ফোন দিলে কি তালাক হবে?

প্রশ্ন আসসালামু আলাইকুম, একদিন আমার স্ত্রী এমন একটা কাজ করল যা আরেকটু হলে হিজাব লংঘনের …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস