প্রশ্ন
আমি একটি দেশের নাগরিকত্ব নিয়ে সে দেশে যেতে চাচ্ছিলাম।
কিন্তু সে দেশের নাগরিকত্ব নিতে হলে যে বয়স থাকতে হয় সে বয়স থেকে আমার বয়স কিছু বেশি। আমি কী আমার বয়স কমিয়ে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবো? এবং এর জন্য কী কোনো বড় গুনাহ হবে।
অথবা আমি এই বিষয়ে কী করতে পারি।
উল্লেখ্য: আমার ফ্যামিলির সবাই সেই দেশে বসবাস করছেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
নাগরিকত্ব পেতে বয়স কমিয়ে মিথ্যা বলা জায়েজ নয়।
মিথ্যা বলে নাগরিত্ব নিলে মিথ্যা বলার গোনাহ হবে।
لَّعْنَتَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ (سورة آل عمران-61)
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا (مصنف ابن أبى شيبة، رقم-23147، صحيح مسلم، رقم-164، سنن الدارمى، رقم-2583، سنن ابن ماجه، رقم-2225، صحيح ابن حبان، رقم-4905)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com
আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস Ahle Haq Media
