প্রশ্নঃ
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
মুহতারামের কাছে জানতে চাই, আমি একজন মহিলা, অনেক আগে একবার আমি নিয়ত করেছিলাম আমার ব্যবহৃত স্বর্ণ বিক্রি করে মসজিদের কাজে সহায়তা করবো। কিন্তু হঠাৎ আমার ঋণের বোঝা এতো ভারী হয়ে গেছে যে স্বর্ণ বিক্রি করার পর আর নিয়ত পুরা করতে পারবো না। জানার বিষয় হলো উল্লিখিত ক্ষেত্রে আমার করণীয় কি হবে? জানিয়ে বাধিত করবেন।
উত্তরঃ
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
حامدا ومصليا ومسلما
শরীয়তে কোন জিনিসের সদকা করার নিয়তের দ্বারা তা পূর্ণ করা আবশ্যক হয় না। যতক্ষণ না ওই নিয়তের সাথে কসম বা মান্নতের কোন শব্দ যুক্ত হয়। অপরদিকে আপনার উপর থাকা ঋণ পরিশোধ করা আপনার জন্য ওয়াজিব। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি ঋণ পরিশোধ করবেন।
শরঈ দলীলঃ
بدائع الصنائع: (81/5، ط: دار الكتب العلمية)
أما الأول: فركن النذر هو الصيغة الدالة عليه وهو قوله: ” لله عز شأنه علي كذا، أو علي كذا، أو هذا هدي، أو صدقة، أو مالي صدقة، أو ما أملك صدقة، ونحو ذلك.
و فيه ايضاً: (فصل في حكم القرض، 396/7، ط: دار الكتب العلمية)
وأما حكم القرض فهو ثبوت الملك للمستقرض في المقرض للحال، وثبوت مثله في ذمة المستقرض للمقرض للحال، وهذا جواب ظاهر الرواية.
وفي الشامية: (كتاب الأيمان،مطلب في قولهم الديون تقضى بأمثالها،789/3، ط : سعيد)
“إن الديون تقضى بأمثالها أي إذا دفع الدين إلى دائنه ثبت للمديون بذمة دائنه مثل ما للدائن بذمة المديون.”
والله أعلم بالصواب
উত্তর লিখনে,
মুহা. শাহাদাত হুসাইন , ছাগলনাইয়া, ফেনী।
সাবেক শিক্ষার্থী: ইফতা বিভাগ
তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
সত্যায়নে
মুফতী লুৎফুর রহমান ফরায়েজী দা.বা.
পরিচালক– তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।
উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।
আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস Ahle Haq Media
