তালাকের শব্দ কতটুকু আওয়াজে হলে তালাক হয়?

প্রশ্নঃ

তালাকের জন্য মুখে উচ্চারণ করা আবশ্যক কিন্তু, মুখে উচ্চারণ করলে কতটুকু শব্দের আওয়াজ হতে হবে? কথা বলার সময় যেই শব্দ শুনতে পাওয়া যায় এইরকম আওয়াজ হতে হবে? একটু বিষয়টি স্পষ্ট করে দিবেন হুজুর খুব পেরাশানীতে আছি। আশা, করছি খুব তাড়াতাড়ি উত্তর দিবেন।
Mahedi Hasan
hirahasan2001@gmail.com

উত্তরঃ
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
حامدا ومصليا ومسلما

তালাক সংঘটিত হওয়ার জন্য তালাকের শব্দ মুখে এমনভাবে উচ্চারণ করা জরুরি, যাতে ব্যক্তি স্বাভাবিক অবস্থায় নিজের উচ্চারিত শব্দ নিজেই শুনতে পারে। অর্থাৎ খুব জোরে বা অন্যকে শোনানোর মতো উচ্চারণ শর্ত নয়; বরং এতটুকু আওয়াজ যথেষ্ট, যা নিজের কানে পৌঁছে।

পক্ষান্তরে, যদি কেউ শুধু মনে মনে তালাক দেয় বা এমনভাবে ঠোঁট নাড়ায় যে কোনো শব্দই নিজের কানে শোনা যায় না, তাহলে তালাক সংঘটিত হবে না। তাই কেবল অন্তরের চিন্তা, সন্দেহ, বা অস্পষ্ট উচ্চারণের দ্বারা তালাক কার্যকর হয় না।

শরঈ দলীলঃ

لو أجری الطلاق علی قلبہ، وحرک لسانہ من غیر تلفظ یسمع، لا یقع۔ (حاشیة الطحطاوي ۱۱۹ط: کراچی)

فلو طلق أو استثنیٰ و لم یسمع نفسہ لم یصح في الأصح۔ (الدر المختار:۲/۲۵۳ / فصل في القراء ة ط:زکریا دیوبند)

والله أعلم بالصواب
উত্তর লিখনে,
মুহা. শাহাদাত হুসাইন , ছাগলনাইয়া, ফেনী।

সাবেক শিক্ষার্থী: ইফতা বিভাগ
তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

সত্যায়নে
মুফতী লুৎফুর রহমান ফরায়েজী দা.বা.

পরিচালক– তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।
উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

0Shares

আরও জানুন

‘সংসার করতে চাইলে ফোন দিবে না’ বলার পর ফোন দিলে কি তালাক হবে?

প্রশ্ন আসসালামু আলাইকুম, একদিন আমার স্ত্রী এমন একটা কাজ করল যা আরেকটু হলে হিজাব লংঘনের …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস