কষ্ট লাগে বলে রোযা ভেঙ্গে ফেললে হুকুম কী?

 

প্রশ্ন

অসুস্থ্য। কিন্তু এমতাবস্থায় কষ্ট হলেও রোযা রাখতে সক্ষম। কিন্তু কষ্ট হয় বলে রোযা ছেড়ে দিল। তার ক্ষেত্রে বিধান কি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

প্রথমত চেষ্টা করা রোযা রাখতে। যদি অসুস্থ্যতা বেড়ে যাবার সম্ভাবনা থাকে, তাহলে যখন সুস্থ্য হবে তখন কাযা কর নিবে। আর যদি সুস্থ্য হবার সম্ভাবনা না থাকে, তাহলে প্রতিটি রোযার জন্য আলাদা আলাদা ফিদিয়া আদায় করে দিবে। {ফাতাওয়া শামী-২/৪২৭}

أَيَّامًا مَّعْدُودَاتٍ ۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۚ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ ۖ فَمَن تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهُ ۚ وَأَن تَصُومُوا خَيْرٌ لَّكُمْ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ [٢:١٨٤]

গণনার কয়েকটি দিনের জন্য অতঃপর তোমাদের মধ্যে যে, অসুখ থাকবে অথবা সফরে থাকবে, তার পক্ষে অন্য সময়ে সে রোজা পূরণ করে নিতে হবে। আর এটি যাদের জন্য অত্যন্ত কষ্ট দায়ক হয়, তারা এর পরিবর্তে একজন মিসকীনকে খাদ্যদান করবে। যে ব্যক্তি খুশীর সাথে সৎকর্ম করে, তা তার জন্য কল্যাণ কর হয়। আর যদি রোজা রাখ, তবে তোমাদের জন্যে বিশেষ কল্যাণকর, যদি তোমরা তা বুঝতে পার। {সূরা বাকারা-১৮৪}

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

0Shares

আরও জানুন

গর্ভবতী মহিলার জন্য হাঁস মুরগী জবাই করা কি কুলক্ষণ?

প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। মুহতারাম! আমাদের দেশে গর্ভবতী মহিলারা হাস-মুরগী জবাই করতে গেলে মুরুব্বিরা …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস