মানুষের চুলের ব্যবসা করার হুকুম কী?

প্রশ্ন

আস সালামু আলায়কুম,

মানুষের ( মহিলা ও পুরুষ ) চুলের ব্যাবসা করা কি জায়েজ ?

দয়া করে দলিল সহ প্রশ্নের উত্তর দিবেন ।

ইব্রাহিম সেখ

মুরশিদাবাদ-বেলডাঙ্গা

ভারত

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

মানুষের শরীর ও তার অংশবিশেষ কোন ব্যবসায়িক পণ্য নয় যে, তা দিয়ে ব্যবসা করা হবে। মানুষের হাত পায়ের মতই তার চুলও তার শরীরের একটি অংশ। পার্থক্য শুধু এতটুকু যে, পুরুষদের জন্য মাথার চুল বড় হয়ে গেলে তা কর্তিত করার বিধান রয়েছে। নারীদের বিষয়ে তাও নিষিদ্ধ।

قَطَعَتْ شَعْرَ رَأْسِهَا أَثِمَتْ وَلُعِنَتْ زَادَ فِي الْبَزَّازِيَّةِ وَإِنْ بِإِذْنِ الزَّوْجِ لِأَنَّهُ لَا طَاعَةَ لِمَخْلُوقٍ فِي مَعْصِيَةِ الْخَالِقِ، (رد المحتار، كتاب الحظر والإباحة، فصل البيع-6/407

মানুষ সম্মানিত প্রাণী। কোন পণ্য নয়। তাই মানুষের কোন অঙ্গ বা কর্তিত অংশকে ব্যবসায়িক পণ্য হিসিবে ক্রয়বিক্রয় করা সম্পূর্ণ হারাম। তাই মানুষের চুল, নখ ইত্যাদির ব্যবসা করা জায়েজ নয়।

وَكَذَا بَيْعُ كُلِّ مَا انْفَصَلَ عَنْ الْآدَمِيِّ كَشَعْرٍ وَظُفْرٍ لِأَنَّهُ جُزْءُ الْآدَمِيِّ، وَلِذَا وَجَبَ دَفْنُهُ كَمَا فِي التُّمُرْتَاشِيِّ وَغَيْرِهِ (رد المحتار، كتاب الحظر والاباحة، فصل فى البيع-9/552)

وَشَعْرِ الْإِنْسَانِ وَالِانْتِفَاعِ بِهِ) أَيْ لَمْ يَجُزْ بَيْعُهُ وَالِانْتِفَاعُ بِهِ لِأَنَّ الْآدَمِيَّ مُكَرَّمٌ غَيْرُ مُبْتَذَلٍ فَلَا يَجُوزُ أَنْ يَكُونَ شَيْءٌ مِنْ أَجْزَائِهِ مُهَانًا مُبْتَذَلًا (البحر الرائق-6/8، الهندية-3/114

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

মুহাদ্দিস-জামিয়া উবাদা ইবনুল জাররাহ, ভাটারা ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

0Shares

আরও জানুন

শীতের কারণে ফরজ গোসল না করে তায়াম্মুম করে নামায পড়া যাবে কি?

প্রশ্ন আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হল , ফজরের নামাজের আগে আমার গোসল করা ফরজ হয়েছে। …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস