প্রশ্ন
জনাব আমাদের মহল্লায় একটি জামে মসজিদ যাতে মানুষ দু’যুগের ও অধিক কাল ধরে নামাজ আদায় করে আসছে।
কিন্তু কিছুদিন পূর্বে মসজিদ এর পাশে অবস্থিত একটি ব্রিজ ভেঙ্গে পূর্বেকার চেয়ে বড় করে পূন: নির্মান করা হয়।
আর ব্রিজের জন্ন্য মসজিদের সামনে যে রাস্তাটি রয়েছে তা বড় করতে হলে, মসজিদের বারান্দা ভাঙ্গার প্রয়োজন হয়।
কিন্তু এতে মুসল্লি ও মসজিদ কতৃপক্ষ রাজি নয়।
অতএব ;মুফতি সাহেবের নিকট আবেদন।
কোরআন ও হাদিসের আলোকে বিষয়টির শরয়ি বিধান জানিয়ে বাধিত করিবেন।
বি:দ্র:-বারান্দাটি ও মূল মসজিদের একাংশ। উক্ত রাস্তাটি একটি গলিফথের জন্ন্য ব্যবহার হয় । এবং তাতে কোন যানজট ও হয়না।
ঠিকানা:
বোরহানউদ্দিন পৌর ২ নং ওয়ার্ড, ভোলা, বরিশাল
উত্তর
بسم الله الرحمن الرحيم
একবার যা মূল মসজিদ হিসেবে নির্মাণ করা হয়, তা কিয়ামত পর্যন্ত উপর থেকে নিচ পর্যন্ত মসজিদ হিসেবে সাব্যস্ত হয়ে যায়।
তাকে অন্য কোন কাজে ব্যবহার করা জায়েজ নয়।
তাছাড়া মসজিদের অংশবিশেষ রাস্তা বানানো ছাড়াও যেহেতু রাস্তার প্রয়োজন পূর্ণ হয়ে যাচ্ছে।
তাই উক্ত মসজিদের বারান্দা ভেঙ্গে রাস্তা বানানো জায়েজ নয়।
إن أرادوا أن يجعلوا شيئا من المسجد طريقا للمسلمين فقد قيل ليس لهم ذلك وأنه صحيح كذا في المحيط (الفتاوى الهندية-2/456-457)
وإن أراد أهل المحلة أن يجعلوا شيئا من المسجد طريقا للمسلمين فقد قيل ليس لهم ذلك وأنه صحيح (رد المحتار، زكريا-6/576، الفتاوى التاتارخانية، زكريا-8/158، رقم-11501)
ولو كان مسجد فى محلة ضاق على أهله ولا يسعهم أن يزيدوا فيه فسألهم بعض الجيران أن يجعلوا ذلك المسجد له ليدخل هو داره ويعطيهم مكانه عوضا من داره ما هو خير له أيسع لأهل المسجد ذلك؟ قال محمد: لا يسعهم ذلك (الفتاوى التاتارخانية-8/162، رقم-11511، الفتاوى الهندية-2/457، جديد-2/410، المحيط البرهانى-7/130، رقم-11345)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com
আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস Ahle Haq Media
