প্রশ্ন
আসসালামু আলাইকুম,
একদিন আমার স্ত্রী এমন একটা কাজ করল যা আরেকটু হলে হিজাব লংঘনের পর্যায়ে পড়তো।
ঐ বিষয়টা নিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে আমি তাকে বলে উঠি ” যদি আপনার আমার সাথে সংসার করার ইচ্ছা থাকে, সংসার ঠিকিয়ে রাখার ইচ্ছা থাকে তাহলে আমাকে ফোন দিয়েন না”।
আমি ইচ্ছে করেই ফোন স্পেসিফিক করে ফোনের কথা উল্লেখ করি। যাতে সে ফোন ছাড়াও অন্যভাবে আমার সাথে যোগাযোগ করতে পারে।
এখন আমি আপনার নিকট জানতে চাই
১
সংসার টিকিয়ে রাখতে চাইলে ফোন দিয়েন না বলার ব্যপারে শরীয়তে দৃষ্টিভঙ্গি কী? যদি ফোন দিয়ে ফেলে তাহলে কী তালাকের পর্যায়ে যাবে?
২
যদি কেউ তার স্ত্রীকে ভয় দেখানোর জন্য বলে ” তোমার কী আমার সাথে সংসার করার ইচ্ছা আছে? স্ত্রী যদি বলে নেই।
এব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি কী?
উত্তর
بسم الله الرحمن الرحيم
উপরোক্ত কথোপকথন দ্বারা কোন তালাক বা তালাকের বিষয় জড়িত নয়।
সুতরাং এর দ্বারা সংসার করায় কোন শরয়ী নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ হবে না।
وركنه لفظ مخصوص، هو ما جعل دلالة على معنى الطلاق من صريح أو كناية (رد المحتار، زكريا-4/431، كرتاشى-3/230)
أَمَّا تَفْسِيرُهُ شَرْعًا فَهُوَ رَفْعُ قَيْدِ النِّكَاحِ حَالًا أَوْ مَآلًا بِلَفْظٍ مَخْصُوصٍ كَذَا فِي الْبَحْرِ الرَّائِقِ، وَأَمَّا رُكْنُهُ فَقَوْلُهُ: أَنْتِ طَالِقٌ. وَنَحْوُهُ كَذَا فِي الْكَافِي (الفتاوى الهندية-1/348، جديد-1/415)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com
আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস Ahle Haq Media
