হিসাব বিজ্ঞানে অধ্যয়ন করার হুকুম কী?

প্রশ্ন

From: রশিদুল ইসলাম
বিষয়ঃ সুদ

প্রশ্নঃ
হিসাব বিজ্ঞান নিয়ে পড়ালেখা করলে কি কোন গুনাহ হবে? কারন সেখানে বেশি ভাগ সুদ এর অংক।

উত্তর

بسم الله الرحمن الرحيم

হিসাব বিজ্ঞান মানুষের অতি প্রয়োজনীয় বিষয়ের অন্তর্ভূক্ত। এটা শুধু সুদী কাজেই লাগবে এমনটি নয়। যদিও বইয়ে উদাহরণ হিসেবে সুদের কথা বলা হয়। তবে এটি কেবলি শিক্ষা। এটাকে হারাম কাজে ব্যবহারের নিয়ত না থাকলে হিসাব বিজ্ঞান শিক্ষা করাতে কোন সমস্যা নেই।

তবে সুদী কারবারের নিয়তে শিখলে জায়েজ হবে না।

قَالَ فِي تَبْيِينِ الْمَحَارِمِوَأَمَّا فَرْضُ الْكِفَايَةِ مِنْ الْعِلْمِ، فَهُوَ كُلُّ عِلْمٍ لَا يُسْتَغْنَى عَنْهُ فِي قِوَامِ أُمُورِ الدُّنْيَا كَالطِّبِّ وَالْحِسَابِ (رد المحتار، مقدمة-1/42)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

0Shares

আরও জানুন

শীতের কারণে ফরজ গোসল না করে তায়াম্মুম করে নামায পড়া যাবে কি?

প্রশ্ন আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হল , ফজরের নামাজের আগে আমার গোসল করা ফরজ হয়েছে। …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস