কবরে পেশাব সম্পর্কে জিজ্ঞাসা সংক্রান্ত ফাজায়েলে আমলে বর্ণিত হাদীসটি সঠিক কি না?

প্রশ্ন

আচ্ছালামুআলাইকুম ওয়াঃ
একটি প্রশ্নের উত্তর জানতে চাচ্ছিলাম ।
প্রশঃ- কবরে সর্ব প্রথম কি জিজ্ঞাসা করা হইবে ?
ফাজায়েলে আমলের ফাজায়েলে জিকির অধ্যায় এর ৫৪ নাম্বার পৃষ্ঠায় লিখা আছে
যে, এক হাদিসে আছে ” কবরের মধ্যে সর্ব প্রথম পেশাব সম্পর্কে জিজ্ঞাসা করা
হইবে । এই হাদিস কি সত্যি ?
যদি সত্যি হয় তাহলে এর রেওয়ায়েত কি সহিহ নাকি জয়ীফ ?
এবং রেফারেন্স সহ জানালে উপকৃত হব ।
এবং উত্তরটি এই মেইলে রিপ্লে করলে ভালো হবে । অথবা আহলে হক মিডিয়া ডট
কমের লিংক দিলেও হবে ।
মোঃ আশরাফুল আলম রনি ।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمْ، قَالَ: «اتَّقُوا الْبَوْلَ، فَإِنَّهُ أَوَّلُ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ فِي الْقَبْرِ»

হযরত আবু উমামা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেন, তোমরা পেশাব থেকে বেঁচে থাক। কেননা, কবরে বান্দা থেকে সর্বপ্রথম এ বিষয়ে হিসাব নেয়া হবে।

আলমুজামুল কাবীর লিততাবরানী, হাদীস নং-৭৬০৫,

মুসনাদুশ শামীন-৩৪৩৯,

জামেউল মাসানীদ, হাদীস নং-১১২২১,

মাযমাউজ যাওয়ায়েদ-১০৩৪,

কানযুল উম্মাল, হাদীস নং-২৬৩৬২।

হাদীসটি সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্য

আল্লামা মুনজিরী রহঃ বলেন, এর সনদে কোন সমস্যা নেই। {আততারগীব ওয়াত তারহীব-১/১১৬}

আল্লামা হায়ছামী রহঃ বলেন, এর বর্ণনাকারী রাবীগণ সবাই সিকা তথা গ্রহণযোগ্য। {মাযমাউজ যাওয়ায়েদ-১/২১৪}

আল্লামা হায়তামী আলমক্কী রহঃ বলেন, এর সনদে কোন সমস্যা নেই। {আযযাওয়াজের-১/১২৫}

আল্লামা মুহাম্মদ বিন মুহাম্মদ আলগুজ্জী রহঃ বলেন, এর সনদে কোন সমস্যা নেই। {ইতকান-১/৩৪৯}

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

0Shares

আরও জানুন

শীতের কারণে ফরজ গোসল না করে তায়াম্মুম করে নামায পড়া যাবে কি?

প্রশ্ন আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হল , ফজরের নামাজের আগে আমার গোসল করা ফরজ হয়েছে। …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস