“যে ব্যক্তি যিকির করতে করতে নিজ জিহবা তরতাজা রাখবে সে হাসতে হাসতে জান্নাতে যাবে” এ বক্তব্যটি হাদীস কি না?

প্রশ্ন

যে ব্যক্তি যিকির করতে করতে নিজ জিহবা তরতাজা রাখবে সে হাসতে হাসতে জান্নাতে যাবে ।

এ বক্তব্যটি হাদীস কি না? এ ব্যাপারে আপনাদের মতামত কামনা করছি।

উত্তর

بسم الله الرحمن الرحيم

জিকিরকারী ব্যক্তি জান্নাতে উচু মাকাম পাবে মর্মে অনেক হাদীস বর্ণিত। কিন্তু জিকির করে জিহবা তরোতাজা রাখলে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে মর্মে অনেক খুঁজেও নিজের অজ্ঞতার কারণে কোন হাদীস পাইনি।

আমার কম ইলমের কারণে কোন কিছু না পাওয়া মানে সেটির অস্তিত্ব নেই এমন বোকামীসূলভ কথা আমি বলছি না। তাই আমাদের দেশে আল্লাহর রহমাতে অনেক হাদীস বিশারদ রয়েছেন। তাদের কারো কাছ থেকে এ বিষয়ে তাহকীক করিযে নিলে ভাল হবে।

বাকি আমার পরামর্শ হল, যতক্ষণ না এর সঠিক সুত্র জানা যাবে, ততক্ষণ এ হাদীসটি বর্ণনা করা ঠিক হবে না। বরং শায়েখ জাকারিয়া রহঃ ফাজায়েলে আমলে যেসব হাদীস লিখেছেন এবং ইউসুফ কান্ধলবী রহঃ মুন্তাখাব হাদীসে যেসব হাদীস লিখেছেন সেসব হাদীস বর্ণনার করেছেন সেসবই বয়ানের সময় বলাটাই নিরাপদ পদ্ধতি।

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

 

0Shares

আরও জানুন

শীতের কারণে ফরজ গোসল না করে তায়াম্মুম করে নামায পড়া যাবে কি?

প্রশ্ন আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হল , ফজরের নামাজের আগে আমার গোসল করা ফরজ হয়েছে। …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস