প্রশ্ন
আমাদের সমাজের কিছু লোক আছে যারা নিজেদের আহলে কুরআন দাবী করে।
তারা বলে বেড়ায় যে, ‘সালামুন আলাইকুম, বা সালামু আলাইকা’ বলে সালাম দিতে হবে। এটাই কুরআনে বর্ণিত সালামের তরীকা।
‘আসসালামু আলাইকুম’ বলে সালাম দেয়ার কথার কথা কুরআনে বর্ণিত হয়নি।
সুতরাং এ পদ্ধতিতে সালাম দেয়া কুরআন বিরোধী সালাম।
এ বিষয়ে সঠিক কথা জানালে কৃতার্থ হবো।
উত্তর
بسم الله الرحمن الرحيم
সালামুন আলাইকা বা সালামুন আলাইকুম বলে সালাম দেয়া জায়েজ। কোন সমস্যা নেই।
কেউ এভাবে সালাম দিলে তার ভুল ধরা যাবে না।
কুরআনে সালামুন আলাইকুম শব্দে সালামের কথা এসেছে।
তবে ‘আসসালামু আলাইকুম’ বলে সালাম দেয়া ভুল বলাটাই ভুল।
কারণ, কুরআনে ‘আলিফ লাম’ সহ সালামের কথাও বর্ণিত হয়েছে। এ
কাধিক সহীহ হাদীসের মাঝে ‘আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু’ শব্দে সালামের কথা বর্ণিত হয়েছে।
সুতরাং একটিকে প্রাধান্য দিতে গিয়ে অন্যটিকে ভুল বলাটা অজ্ঞতা বৈ কিছু নয়।
وَالْمَلائِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِمْ مِنْ كُلِّ بَابٍ سَلامٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَى الدَّارِ (سورة الرعد-23-24)
وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ (سورة الزمر-73)
الَّذِينَ تَتَوَفَّاهُمُ الْمَلائِكَةُ طَيِّبِينَ يَقُولُونَ سَلامٌ عَلَيْكُمُ ادْخُلُوا الْجَنَّةَ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ (سورة النحل-32)
وَالسَّلَامُ عَلَىٰ مَنِ اتَّبَعَ الْهُدَىٰ (سورة طه-47)
عن عِمرانَ بنِ حُصَين، قال: جاء رجُلٌ إلى النبيَّ- صلى الله عليه وسلم -، فقال: السلامُ عليكُم، فردَّ عليه، ثم جلَسَ، فقال النبي-صلى الله عليه وسلم-: “عشرٌ”، ثُمَّ جاء آخرُ، فقال: السلامُ عليكم ورحمةُ الله، فردَّ عليه، فجلسَ، فقال: “عِشْرونَ”، ثم جاء آخرُ، فقال: السلامُ عليكُم ورحمةُ الله وبركاتُه، فردَّ عليه، فجلسَ، فقال: “ثلاثونَ (سنن ابى داود، رقم-5195، سنن الترمذى، رقم-2689)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।
উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।
ইমেইল– [email protected]
আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস Ahle Haq Media
