প্রচ্ছদ / প্রশ্নোত্তর / রোযা রেখে ভুলে হস্তমৈথুন করলে রোযা ভেঙ্গে যাবে?

রোযা রেখে ভুলে হস্তমৈথুন করলে রোযা ভেঙ্গে যাবে?

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,

রোজার সময় যদি কেউ অজানায় বা না জেনে হস্তমৈথুন করে, তাহলে কি তার রোজা ভাঙে?

আপনার মূল্যবান উত্তর পেলে আমি খুব উপকৃত হব ইনশাআল্লাহ।

জাজাকাল্লাহ খাইরান।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

 রোযার কথা স্মরণ না থাকা অবস্থায় এ ঘৃণ্য কাজ করলে রোযা ভাঙ্গবে না।

কিন্তু কাজটি মারাত্মক গোনাহের। তাই তওবা করা জরুরী।

তবে রোযার কথা স্মরণ আসার পরও যদি কাজটি চালিয়ে যায়, তাহলে রোযা ভঙ্গ হয়ে যাবে।

কিন্তু রোযার কথা মনে থাকা অবস্থায় যদি হস্তমৈথুন করে, যদিও এ কাজ করলে রোযা ভেঙ্গে যাবে একথা না জানে, তবু রোযা ভেঙ্গে যাবে।

পরবর্তীতে কাজা আদায় করতে হবে। কাফফারা আদায় করতে হবে না।

عن أبى هريرة عن النبى صلى الله عليه وسلم قال: من أفطر فى رمضان ناسيا فلا قضاء عليه ولا كفارة (المستدرك على الصحيحين-2/607، رقم-1569، صحيح ابن حبان-4/153، رقم-3520)

عن أبى هريرة رضى الله عنه عن النبى صلى الله عليه وسلم قال: إذا نسى فأكل أو شرب فليتم صومه، فإنما أطعمه الله وسقاه (صحيح البخارى-1/259، رقم-1932)

إذا أكل الصائم أو شرب أو جامع ناسيا لم يفطره (الفتاوى التاتارخاية، زكريا-3/375، رقم-4615)

الصائم إذا عالج ذكره حتى أمنى فعليه القضاء وهو المختار، وبه قال عامة المشائخ (الفتاوى الهندية-1/205، جديد-1/267، البحر الرائق، زكريا-2/475، كويته-2/272، الفتاوى التاتارخانية-3/385، رقم-4649)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

হজ্জ ও উমরা করতে যাওয়া নারীদের জন্য বাইতুল্লাহ ও মসজিদে নামায পড়া উত্তম নাকি বাসা বা হোটেলে পড়া উত্তম?

প্রশ্ন আমরা জানি যে, নারীদের মসজিদে গিয়ে নামায পড়ার চেয়ে ঘরে নামায পড়া বেশি সওয়াবের …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস