প্রচ্ছদ / আকিদা-বিশ্বাস / তাকদীরে লিখা থাকে বলেই কি আমরা তা করি?

তাকদীরে লিখা থাকে বলেই কি আমরা তা করি?

প্রশ্নঃ

আসসালামুআলাইকুম,
নিম্নোক্ত বইয়ের ১২ নং পৃষ্ঠায় যে পরিচ্ছেদ রয়েছে তা কি সঠিক? তা কি তাকদীরের গভীর সমুদ্রে ডুব দেয়া নয়?
তিনি লিখেছেন ‘স্রষ্টাও সেরকম পূর্বানুমান করে আমাদের তাকদির লিখে রেখেছেন। তাতে লেখা আছে দুনিয়ায় আমরা কে কি করবো। এর মানেও কিন্তু এই না যে, তিনি লিখে দিয়েছেন বলেই আমরা কাজগুলো করছি। বরং, এর মানে হলো এই- তিনি জানেন
যে, আমরা দুনিয়ায় এই এই কাজগুলো করবো। তাই তিনি তা অগ্রিম লিখে রেখেছেন তাকদির হিসেবে।’

বিষয়টি কি এরকম?
প্যারাডক্সিকাল সাজিদ ১ [boimate.com].pdf
From: Adnan Hussain <[email protected]>

 

উত্তরঃ
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
حامدا ومصليا ومسلما

উত্তর উক্ত বইয়ের ১২ থেকে ১৯ পৃষ্ঠা পর্যন্ত পড়েছি। স্যারের সাথে ছাত্রের আলাপেই উত্তর দেয়া আছে।
দুনিয়াবী একজন শিক্ষক যদি ছাত্রের পরিক্ষার আগেই ভবিষ্যতবাণী তথা ছাত্রটা পরিক্ষায় কেমন রেজাল্ট করবে ধারণা করে বলতে পারে। আহকামুল হাকেমীন সৃষ্টিকর্তাতো আরো ভালো করেই সবকিছু জানবে। তিনার কাছে বান্দার কোন বিষয় গোপন নয়।
মানুষ কি করতে পারে তা তার সৃষ্টিকর্তা জানেন স্বরুপ লিখে দিয়েছেন।

বিস্তারিত জানতে নিচের লিংক দেখুন।

https://ahlehaqmedia.com/13068

والله أعلم بالصواب
উত্তর লিখনে,
মুহা. শাহাদাত হুসাইন , ছাগলনাইয়া, ফেনী।

সাবেক শিক্ষার্থী: ইফতা বিভাগ

তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

সত্যায়নে
মুফতী লুৎফুর রহমান ফরায়েজী দা.বা.

পরিচালক– তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

0Shares

আরও জানুন

অশান্তিময় পরিবারে শান্তি আসবে যেভাবে

প্রশ্নঃ আসসালামু আলাইকুম। হুজুর আমার স্বামী আমাকে অনেক সন্দেহ করে। ছোট ছোট বিষয়ে আমাদের মাঝে …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস