প্রশ্নঃ
আসসালামু আলাইকুম।
দারাজ কোম্পানি থেকে অর্ডারকৃত পন্য যদি কাস্টমস কোন কারণে ক্যান্সেল করে দেয়। এবং ক্রেতাকে পন্যের নির্ধারিত টাকাসহ বাড়তি কিছু টাকা দেয়, তাহলে ক্রেতার জন্য দারাজ কাস্টমস থেকে অতিরিক্ত টাকা গ্রহণ করা বৈধ হবে কি না?
জালালুদ্দিন মিয়াজি
কাজলা, যাত্রাবাড়ী, ঢাকা।
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
حامدا ومصليا ومسلما
উত্তরঃ
প্রশ্নোক্ত ক্ষেত্রে কাসটমসের দেয়া অতিরিক্ত টাকা যদি আগ থেকেই পূর্ব শর্তকৃত না হয়ে থাকে, (চাই অফিসিয়াল বা আনঅফিশিয়াল সিস্টেমে)। এবং ক্রেতাও তা দাবি না করে। তাহলে ক্রেতার জন্য অতিরিক্ত টাকা কাসটমসের পক্ষ থেকে হাদিয়া বলেই গণ্য হবে। সুতরাং ক্রেতার জন্য তা গ্রহণ করাও বৈধ হবে।
শরঈ দলীলঃ
مرقاۃ المفاتیح: (2438/6، ط: دار الفکر)
هو [ای الربا] في الشرع فضل خال عن عوض شرط لأحد العاقدين في المعاوضة
بحوث فی قضایا فقھية معاصرة: (155/2، ط: دار القلم)
وبما ان حقیقة الجائزة انها هبة بدون مقابل فانها لیست من عقود المعاوضة، وانما هی من قبیل التبرعات، فمن شروط جوازها ان تكون تبرعا من المجیز بدون ان یلتزم المجاز بدفع عوض مالی مقابل الجائزة۔
والله أعلم بالصواب
উত্তর লিখনে,
মুহা. শাহাদাত হুসাইন , ছাগলনাইয়া, ফেনী।
সাবেক শিক্ষার্থী: ইফতা বিভাগ
তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
সত্যায়নে
মুফতী লুৎফুর রহমান ফরায়েজী দা.বা.
পরিচালক– তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।
উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।
আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস Ahle Haq Media
