প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / কৃত্রিমভাবে খোলা পেপার তৈরি করার দ্বারা তালাক হয়ে যায়?

কৃত্রিমভাবে খোলা পেপার তৈরি করার দ্বারা তালাক হয়ে যায়?

প্রশ্নঃ

বরাবর,
মাননীয় মুফতী সাহেব দা.বা.

বিষয় : তালাক সংক্রান্ত মাসআলার শরয়ী সমাধান প্রসঙ্গে।

শ্রদ্ধেয় মুফতী সাহেব,
আমার স্বামী মখলিছুর রহমান ২০০৯ সাল থেকে ইংল্যান্ড প্রবাসী। ভিসা জটিলতার কারণে তিনি প্রবাসে যাওয়ার পর থেকে এখনো দেশে আসতে পারেননি। তিনি আমাকে ইংল্যান্ড নেয়ার জন্য প্রসেসিং শুরু করেন। প্রসেসিংয়ের অংশ হিসেবে আমার পাসপোর্ট থেকে স্বামীর নাম ডিলিট করা জরুরী ছিল তাই স্বামীর নাম ডিলিট করার জন্য। স্বামীর নির্দেশে আমার বড় ভাইয়ের মধ্যস্থতায় কাজির মাধ্যমে কৃত্রিমভাবে নিম্নে বর্ণিত খোলা পেপার তৈরি করা হয় । এখন মুফতী সাহেবের কাছে আমার জানার বিষয় হচ্ছে যে, কৃত্রিমভাবে নিম্নে বর্ণিত খোলা পেপার তৈরি করায় শরয়ী দৃষ্টিকোন থেকে আমাদের বৈবাহিক সম্পর্কে কোন সমস্যা হবে কি না ? জানিয়ে উপকৃত করবেন।

বিনীত
কানিজ ফাহিমা জামান
স্বামী: মখলিছুর রহমান
ঠিকানা : কানাইঘাট সিলেট।
From: “MD. Muzammil Haque” [email protected]
From: Ajmalul Quran Institute [email protected]

بسم الله الرحمن الرحيم
حامدا ومصليا ومسلما

উত্তর:

প্রিয় বোন! যদি কেউ কৃত্রিম (নকল) তালাকনামা তৈরি করতে চায় এবং সেই সময় দুজন সাক্ষীকে উপস্থিত করে এই কথা বলে যে ‘আমি একটি কৃত্রিম তালাকনামা প্রস্তুত করাচ্ছি’, তাহলে এই অবস্থায় কোনো তালাক কার্যকর হবে না। অর্থাৎ কাল্পনিক তালাকনামা তৈরি করার ক্ষেত্রে এমন পদ্ধতি গ্রহণ করা যেতে পারে।
কিন্তু যদি কৃত্রিম তালাকনামা প্রস্তুত করার সময় কোনো সাক্ষী রাখা না হয়, তাহলে শুধু কৃত্রিম তালাকনামা লিখিয়ে নেওয়ার মাধ্যমেও তালাক সংঘটিত হয়ে যাবে, এবং তালাক নামায় যতগুলো তালাক লেখা থাকবে, ততগুলো তালাকই বাস্তবে ঘটবে, এই শর্তে যে তালাকনামাটি তার নির্দেশে প্রস্তুত করা হয়েছে, অথবা সে নিজে পড়ে সেটিতে স্বাক্ষর করেছে।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি উক্ত খোলা পেপার তৈরি না করে থাকেন, তাহলে দুজন সাক্ষীকে সামনে রেখে উপরোক্ত নিয়ম অনুসারে খোলা পেপার তৈরি করবেন। এতে তালাক হবে না।
যদি আগ থেকে তৈরি করে থাকেন, তাহলে উপরোক্ত নিয়ম অনুসারে না করে থাকলে তালাক হয়ে যাবে। এবং সংখ্যা অনুপাতে তালাক হয়ে যাবে।

শরঈ দলীলঃ

رد المحتار ( سعيد ) 3 / 246 : ولو قال للكاتب : اكتب طلاق امرأتي كان إقرارا بالطلاق وإن لم يكتب .

جاء في رد المحتار ٣/٢٤٧
وكذا كل كتاب لم يكتبه بخطه ولم يمله بنفسه لا يقع الطلاق ما لم يقر أنه كتبه .

الدر المختار: (293/3، ط: دار الفکر)
“قال: أنت طالق أو أنت حر وعنى الإخبار كذبا وقع قضاء، إلا إذا أشهد على ذلك؛ وكذا المظلوم إذا أشهد عند استحلاف الظالم بالطلاق الثلاث أنه يحلف كاذبا صدق قضاء وديانة شرح وهبانية”.

و فیه ایضاً: (460/4، ط: دار الفکر)
“وإن قال: تعمدتہ تخویفا لم یصدق قضاء إلا إذا أشہد علیہ قبلہ بہ یفتی”.

والله أعلم بالصواب
উত্তর লিখনে,
মুহা. শাহাদাত হুসাইন , ছাগলনাইয়া, ফেনী।
সাবেক শিক্ষার্থী: ইফতা বিভাগ
তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
সত্যায়নে
মুফতী লুৎফুর রহমান ফরায়েজী দা.বা.
পরিচালক– তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।
উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

0Shares

আরও জানুন

যে বিছানায় স্বামী স্ত্রী মিলিত হয়েছে সে বিছানায় নামাজ আদায় করা যাবে?

প্রশ্নঃ আসসালামু ওয়ালাইকুম। আমার কিছু প্রশ্ন আছে, সেগুলো নীচে লিখছি। দয়া করে উত্তর দিবেন। স্বামী-স্ত্রী রাতে যে …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস