১ম স্বামী মারা গেছে মনে করে ২য় বিবাহের পর ১ম স্বামী ফিরে আসলে করণীয় কী?

প্রশ্ন

আসসালামু আলাইকুম

তালহা আব্দুল্লাহ, ছাত্র।

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ,সিলেট।

কোন মহিলার স্বামী যদি অনেক দিন নিখোঁজ থাকে এবং সবার এরকম ধারনা আসে যে স্বামী বোধ হয় জীবিত নাই, এক পর্যায়ে মহিলা নতুন বিবাহ করে। আর

বিবাহের পরে কোনো একদিন তার স্বামী উপস্থিত হয়,তখন স্ত্রীর কি করা ? আর সে এখন কোন স্বামীর স্ত্রী হবে?

জাযাকাল্লাহ।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

স্ত্রীর উচিত প্রথম স্বামীর কাছেই ফিরে যাওয়া। কারণ সে এখনো প্রথম স্বামীরই বাকি রয়েছে। যেহেতু প্রথম স্বামী তাকে তালাক দেয়নি।

তবে যদি দ্বিতীয় স্বামীর সাথে শারিরীক সম্পর্ক করে থাকে, তাহলে প্রথম স্বামীর সাথে শারিরীক সম্পর্ক করার পূর্বে মহিলা ইদ্দত পালন করে নিতে হবে। আর ইদ্দত হল পেটে সন্তান হলে সন্তান প্রসব হওয়া পর্যন্ত, নতুবা তিন হায়েজ অতিক্রান্ত হওয়া পর্যন্ত প্রথম স্বামীর সাথে সহবাস করতে পারবে না।

বিস্তারিত পড়ুন- [আলহীলাতুন নাযিজাহ হাকীমুল উম্মত আশরাফ আলী থানবী রহঃ কৃত]

আর যদি প্রথম স্বামী স্ত্রীকে আর ফিরিয়ে না নিতে চায়, তাহলে তার কাছ থেকে তালাক নিয়ে দ্বিতীয় স্বামীর সাথে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নিবে।

أَنَّ امْرَأَةَ رَجُلٍ لَوْ تَزَوَّجَتْ وَدَخَلَ بِهَا الزَّوْجُ ثُمَّ فُرِّقَ بَيْنَهُمَا وَرُدَّتْ إلَى زَوْجِهَا الْأَوَّلِ كَانَ لَهَا أَنْ تَتَشَوَّفَ إلَى زَوْجِهَا الْأَوَّلِ وَتَتَزَيَّنَ لَهُ وَعَلَيْهَا عِدَّةُ الْآخَرِ ثَلَاثُ حِيَضٍ اهـ وَاَللَّهُ سُبْحَانَهُ أَعْلَمُ. (رد المحتار، كتاب النكاح، باب العدة-5/230

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

0Shares

আরও জানুন

‘আল্লাহ ও রাসূলের রাজি খুশির জন্য ইবাদত করি’ বলা কি কুফরী?

প্রশ্ন সম্মানিত মুফতি সাহেব! আল্লাহ এবং আল্লাহর রাসুলের রাজীখুশির জন্য ইবাদাত করি এটা বলা কি …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস