সময় আছে মনে করে খাওয়ার পর সময় নেই দেখলে উক্ত রোজার বিধান

প্রশ্নঃ

রমযান মাসে কেউ যদি এ মনে করে সাহরি খেয়ে নেয় যে এখনো ফজরের সময় হয়নি, পরে জানতে পারে ফজরের সময় আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল, তাহলে তার রোজার হুকুম কী? কাজা ও কাফফারার বিধান কী হবে, এবং দিনের বাকি সময় তার করণীয় কী?

উত্তরঃ
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
حامدا ومصليا ومسلما

রমযানুল মোবারক মাসে যদি কেউ এ ধারণা করে সাহরি খেয়ে নেয় যে এখনো ফজর উদয়ের (সুবহে সাদিকের) সময় হয়নি, পরে সময় দেখে জানতে পারে যে খাওয়ার আগেই সময় শেষ হয়ে গিয়েছিল, তাহলে এ অবস্থায় তার ওপর শুধু রোজার কাজা ওয়াজিব হবে, কাফফারা ওয়াজিব হবে না।

তবে ওই ব্যক্তি সারা দিন রোজাদারের ন্যায় পানাহার থেকে বিরত থাকবে।

শরঈ দলীলঃ

الفتاویٰ الھندیۃ: (214/1- 215)
“وکذا من وجب علیہ الصوم فی أول النھار لوجود سبب الوجوب والأھلیۃ ثم تعذر علیہ المضی فیہ بأن أفطر متعمدا أو أصبح یوم الشک مفطرا ثم تبین أنہ من رمضان أو تسحر علی ظن أن الفجر لم یطلع ثم تبین أنہ طالع فانہ یجب علیہ الامساک فی بقیۃ الیوم تشبھا بالصائمین”.

رد المحتار: (405/2)
“(قولہ أوتسحر) أی یجب علیہ القضاء دون الکفارۃ لان الجنایۃ قاصرۃ وھی جنایۃ عدم التثبت لاجنایۃ الافطارلانہ لم یقصدہ”.

نجم الفتاویٰ: (187/3)

والله أعلم بالصواب
উত্তর লিখনে,
মুহা. শাহাদাত হুসাইন , ছাগলনাইয়া, ফেনী।

সাবেক শিক্ষার্থী: ইফতা বিভাগ
তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

সত্যায়নে
মুফতী লুৎফুর রহমান ফরায়েজী দা.বা.

পরিচালক– তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

0Shares

আরও জানুন

‘আল্লাহ ও রাসূলের রাজি খুশির জন্য ইবাদত করি’ বলা কি কুফরী?

প্রশ্ন সম্মানিত মুফতি সাহেব! আল্লাহ এবং আল্লাহর রাসুলের রাজীখুশির জন্য ইবাদাত করি এটা বলা কি …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস