প্রশ্ন
মাহফিলে লোক দেখানোর জন্য টাকা দান করবে বলে ওয়াদা করে ।পরে টাকা দিতে অনিচ্ছা প্রকাশ করে / দেয় না । তাদের ব্যাপারে ইসলাম কি বলে। একটু দ্রত উত্তর দিলে উপকৃত হতাম
উত্তর
بسم الله الرحمن الرحيم
যদি ওয়াদা করার সময় দেয়ার নিয়ত ছিল। পরবর্তীতে আর্থিক সমস্যার কারণে দিতে না পারে, তাহলে গোনাহগার হবে না।
কিন্তু ওয়াদা করার সময়ই না দেয়ার নিয়ত থাকলে, কিংবা সামর্থ থাকার পরও না দিলে উক্ত ব্যক্তি মুনাফিক চরিত্রের অধিকারী।
عن أبي هريرة عن النبي صلى الله عليه و سلم قال : ( آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুনাফিকের নিদর্শন তিনটি। যথা- যখন সে কথা বলে তখন মিথ্যা বলে, আর যখন ওয়াদা করে তখন তা পূর্ণ করে না, আর যখন তার কাছে আমানত রাখা হয়, তখন সে তা আত্মসাৎ করে। {সহীহ বুখারী, হাদীস নং-২৫৩৬, ৩৩, সহীহ মুসলিম, হাদীস নং-১০৭}
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।
উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।
ইমেইল– [email protected]
আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস Ahle Haq Media
